Monday, November 16, 2026

পশ্চিমবঙ্গের টাউনশিপ উন্নয়ন বিধি

 পশ্চিমবঙ্গের টাউনশিপ উন্নয়ন বিধি: 

পরিবেশবান্ধব ও সুপরিকল্পিত নগরায়ণের প্রয়োজনীয়তা

পশ্চিমবঙ্গের Township Development Rules, 2008 এবং পরবর্তী সংশোধনীগুলি বর্তমান নগরায়ণ, পরিকাঠামো ও পরিবেশগত চ্যালেঞ্জের পরিপ্রেক্ষিতে পুনর্মূল্যায়ন করা প্রয়োজন। বিদ্যমান বিধিতে জমির পরিমাণ, ভূমি ব্যবহার, আবাসন, রাস্তা ও অন্যান্য পরিকাঠামোর উপর গুরুত্ব দেওয়া হলেও পরিবেশগত ভারসাম্য, জলাভূমি সংরক্ষণ, বন্যা প্রতিরোধ, জীববৈচিত্র্য এবং জলবায়ু পরিবর্তনের দীর্ঘমেয়াদি প্রভাব যথেষ্ট গুরুত্ব পূর্ণ , আর এ বিষয়ে , আরো বেশি কাজ করা উচিত । বিশেষত, ন্যূনতম ৫০ একর জমি, নির্ধারিত আবাসন ঘনত্ব এবং FAR-এর মতো শর্তগুলি সংশ্লিষ্ট এলাকার জল সরবরাহ, নিকাশি, পরিবহণ ও পরিবেশগত ধারণক্ষমতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হওয়া জরুরি।


টাউনশিপ উন্নয়নের মূল লক্ষ্য হওয়া উচিত শুধু নতুন আবাসন বা পরিকাঠামো নির্মাণ নয়, বরং পরিবেশগতভাবে টেকসই, জলবায়ু-সহনশীল ও বসবাসযোগ্য জনপদ গড়ে তোলা। এজন্য প্রকল্প অনুমোদনের আগে পরিবেশগত উপযুক্ততা যাচাই, প্রাকৃতিক জলাশয় ও জলাভূমি সংরক্ষণ, বৃষ্টির জল সংরক্ষণ, বর্জ্যজল পুনর্ব্যবহার, সবুজ পরিসর বৃদ্ধি এবং বন্যার ঝুঁকি মূল্যায়ন বাধ্যতামূলক করার বিষয়টি বিবেচনা করা উচিত। পাশাপাশি, নির্মাণের পরেও নিয়মিত পরিবেশগত নিরীক্ষা ও পর্যবেক্ষণের ব্যবস্থা থাকা প্রয়োজন।


সুতরাং, পশ্চিমবঙ্গের টাউনশিপ নীতিকে কেবল ভূমি উন্নয়নকেন্দ্রিক পসিলি হিসেবে না দেখে , পরিবেশগত ধারণক্ষমতা ও দীর্ঘমেয়াদি স্থায়িত্বভিত্তিক পরিকল্পনায় রূপান্তরিত করাই সময়ের দাবি। এতে বিনিয়োগ ও নগরায়ণের প্রসারের পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুস্থ, নিরাপদ ও পরিবেশবান্ধব নগর পরিবেশ নিশ্চিত করা সম্ভব হবে।

সাহিত্যের ধাঁধা



 বাংলা সাহিত্য এক বিশাল ঐশ্বর্যের ভাণ্ডার। কালজয়ী সব সৃষ্টির পাশাপাশি বাংলা সাহিত্যে এমন অনেক চরিত্র তৈরি হয়েছে, যা মানুষের মনে চিরকাল বেঁচে আছে। চরিত্রের  সাথে  তাদের  স্রষ্টাদের   নাম  মিলিয়ে  বলো  তো –

1. কর্নেল নীলাদ্রি সরকার

2. ভবানী পাঠক

3. কোনি

4. ক্যাবলা

5. ফটিক

এবার তাদের  স্রষ্টাদের   নাম মেলাও

• মতি নন্দী

• রবীন্দ্রনাথ ঠাকুর 

• নারায়ণ গঙ্গোপাধ্যায় 

• সৈয়দ মুস্তাফা সিরাজ

• বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

ঘৃণার ওপারে 


 ভালোবাসা হয়তো একদিনে জন্মায়,

কিন্তু সারা জীবন ধরে তাকে বাঁচিয়ে রাখার নাম দায়িত্ব। 


অপমান অবহেলা ভাঙা নিঃশ্বাস এর ভারে, 

ধীরে ধীরে নিঃশব্দে ক্ষয়ে যায় তার স্থায়িত্ত । 


তখন স্মৃতি থাকে, মায়া থাকে, দায়িত্ব ও  থেকে যায় হয়তো,

শুধু ভালোবাসা আর থাকে না আগের মত। 


তবে ঘৃণা একাই বাঁচতে পারে, লাগে না নতুন কোন স্মৃতি। 

গভীর অন্ধকারে পুরনো ক্ষতের রক্তে ভিজে, জন্মায় বিকৃতি। 


সময় শুধু দেহকে করে ক্ষয়, 

প্রতিশোধের আগুন ঠিকই থেকে যায়। 


এরপর ধীরে ধীরে নিঃসঙ্গতায় গ্রাস করে অবসাদ। 

সঙ্গে জোটে অদৃশ্য কিছু অধিব ব্যাধির বিষাদ। 


তবুও ক্ষমা যে বহুদূর ,

ঘৃণার উপরে দেয়া যাবে না প্রলেপ মধুর, 

ঘুরে ফিরে আসে মৃত ভালবাসার বিষাদ সুর। 


এরপর ধীর পায়ে এগিয়ে আসে একদিন মৃত্যুর শীতল হাতছানি। 

ছাই হয়ে উড়ে যায় সব - ঘৃণা, নিঃসঙ্গতা, আর ভালোবাসার স্মৃতিখানি।

 

ট্রাম

The Pull of Trams in Calcutta - Paper Planes

কলকাতার ট্রাম পরিষেবা বন্ধের সাথে সাথে এক বিশাল প্রজন্ম ও স্বর্ণময় ঐতিহ্যের পরিসমাপ্তি ঘটলো বলা যেতে পারে।

ভারতবর্ষের একমাত্র শহর কলকাতাতে এই পরিবেশবান্ধব যান চলাচল ব্যবস্থার প্রচলন ছিল সেই ১৮৭৩ সাল থেকে। অর্থাৎ ব্রিটিশ আমল থেকে । তখন ঘোড়ার সাহায্যে ট্রাম চলত, পরবর্তীকালে ১৯০২ সাল থেকে বিদ্যুৎ সংযোগের মাধ্যমে ট্রাম পরিষেবা চালু হয়।

May be a black-and-white image of 7 people, cable car, tram and street

1তারিখ : ২৭ শে মার্চ, ১৯০২ সাল,  কলকাতার চৌরাঙ্গহী তে  প্রথম ইলেকট্রিক ট্রাম

আসলে ১৭৭২সালে কলকাতা শহর ব্রিটিশদের রাজধানী হিসেবে স্বীকৃত হয়েছিল এই শহরের বিশেষ কিছু বৈশিষ্ট্যের জন্য,তার মধ্যে অন্যতম ছিল এই শহরে ইউরোপিয়ান সংস্কৃতির প্রাধান্য। আজও ধর্মতলা চত্বরে প্রচুর বাড়িতে ইন্দো ইউরোপিয়ান বা ইন্দো সার্সেনিক স্থাপত্যের প্রাধান্য দেখা যায়। ভিক্টোরিয়া মেমোরিয়াল যার মধ্যে অন্যতম। এছাড়াও রাইটার্স বিল্ডিং, ওল্ড ফোর্ট উইলিয়াম রয়েছে । বেঙ্গল গেজেট, অত্যাধুনিক নিকাশি ও অগ্নি নির্বাপণ ব্যবস্থার মত ট্রামও ছিল ব্রিটিশ আমল থেকে  এক  অভিনব অত্যাধুনিক যান ব্যবস্থা এই শহরের। এর মুখ্য উদ্দেশ্যই ছিল Light Rail Transit system বা LRT. বৃহত্তর যান চলাচল ব্যবস্থার জন্য নির্দিষ্ট বিশেষ কিছু জায়গাতে এর ডিপো  গুলি ছিল। টালিগঞ্জ, শ্যামবাজার, ধর্মতলা ইত্যাদি শহরে র মূল কেন্দ্র অর্থাৎ শহরের প্রধান বাণিজ্যিক অঞ্চল বা শিক্ষা সংস্কৃতি প্রতিষ্ঠানগুলির সাথে সারা  শহরের আবাসস্থান  গুলিকে সংযুক্ত করেছিল ট্রাম পরিষেবা ।

𝐊𝐨𝐥𝐤𝐚𝐭𝐚 𝐓𝐫𝐚𝐦 - Route, Map, Station, Timings, Fares & More

2কলকাতা ট্রামের গতিপথের মানচিত্র , সৌজন্যে - WBTC

একই রকম ভাবে , উনিশ শতকের শেষের দিকে ইউরোপের বড় বড় শহরগুলিতে ট্রাম ব্যবস্থা জনপ্রিয় হয় এর পরিচ্ছন্ন দূষণমুক্ত পরিষেবার জন্য মূলত । মিলান, রোম, ভিয়েনা, বুদাপেস্ট - ইউরোপের এইসব শহরগুলিতে দূরদূরান্তে গ্রাম, মফস্বল বা শহরতলী থেকে মানুষদের শহরের মূল কেন্দ্রে আসার একমাত্র যান ব্যবস্থা ছিল ট্রাম । দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যখন পেট্রোল দুর্লভ হয়ে পড়ে তখন মধ্যবিত্তদের জন্য ট্রাম ই ছিল একমাত্র ব্যয় সংকুল যাত্রী ব্যবস্থা ।

Old Photograph Three Trams Princes Street Edinburgh Scotland

3বৃহত্তর যাত্রীবাহী ট্রাম এডিনবরা  স্কটল্যান্ড -এ

এই ট্রাম নিয়ে ইউরোপের সাহিত্য জগতে মেলা ফ্যান্টাসি। ফ্রান্স কাফকা নাকি প্রায় ই ট্রাম চড়ে শহরের এই মাথা থেকে ওই মাথা ঘুরে বেড়াতেন আর সৃষ্টি করেছেন ওনার অমূল্য সাহিত্য।

কিয়টো শহরের দেখেছি কিভাবে মাটির তলার ট্রেন আর মাটির উপরের ট্রাম কি সুন্দর সুষ্ঠু ও সমান্তরালভাবে সমন্বয় সাধন করে শহরের আনাচে-কানাচে সংযোগ স্থাপন করেছে। জাপানে আবার বৃদ্ধ - বৃদ্ধা ও স্কুলের পাঠরতা ছাত্র-ছাত্রীদের জন্য ট্রাম ও ট্রেনের ভাড়া তে সরকার প্রচুর ভর্তুকি দিয়ে থাকে।

হংকং শহরে এই ট্রাম নিয়ে উৎসাহের শেষ নেই। একটা গোটা ওয়েবসাইট জুড়ে ট্রাম এর বিভিন্ন সময়ের আধুনিকীকরণ ও উচ্ছ্বাসের বর্ণনা- ট্রাম এর বিভিন্ন সময়ে অনলাইন বুকিং, ট্রামের ওপরে souvenirs, ট্রাম কে ঘিরে নানা সংস্কৃতিক  উৎসব, মিউজিয়াম ইত্যাদি।

4হংকং -এর ট্রাম ওয়েবসাইটে বিভিন্ন সুবিধা

লন্ডন শহরের বেশ কিছু conservation zone - অর্থাৎ যেখানে পুরনো স্থাপত্য ঐতিহাসিক স্থান গুলিকে সযত্নে রক্ষণাবেক্ষণ করা হয়, সেখানে  দূষণ ও যানজট এড়ানোর জন্য শুধুমাত্র ট্রাম  পরিষেবার অনুমতি রয়েছে। সারাদিনের কর্মব্যস্ততা শেষে, সেখানে পথনাটিকা বা যে কোন সাংস্কৃতিক মুক্তাঞ্চলে একমাত্র ট্রাম পরিষেবা চালু রাখার অন্যতম কারণ হলো এটিও সারা বিশ্বে সমানভাবে সমাদৃত এক ঐতিহাসিক যাত্রী ব্যবস্থা।

নেদারল্যান্ডের মতো পরিবেশ সংবেদনশীল দেশেও ট্রামের মত যান ব্যবস্থা র গুরুত্ব অপরিসীম। পরিবেশবান্ধব ,কম খরচে ন্যূনতম রক্ষণাবেক্ষণের মাধ্যমে বৃহত্তর যাত্রী পরিবাহী এই যান ব্যবস্থার আদতে কোন বিকল্প নেই।

ভারতবর্ষ যেখানে গ্লোবাল ওয়ারমিং রোধ করার জন্য প্যারিস চুক্তি অনুসারে net zero  বা শূন্য কার্বন নির্গমনের ব্যবস্থার জন্য চুক্তিবদ্ধ সেখানে ট্রাম এর মত দূষণমুক্ত পরিষেবা বন্ধ করার কারণ অত্যন্ত গভীর এবং ষড়যন্ত্রময়।

পশ্চিমবঙ্গ সরকারের জমি মানিটাইজেশন পলিসির মাধ্যমে শহরের ধনী ও আভিজাত্যের জায়গা গুলিতে অবস্থিত যে কোন ফাঁকা জমি রিয়েল  এস্টেট এর উদ্দেশ্যে বিক্রির যে হিড়িক উঠেছে তাতে একে একে ট্রাম কোম্পানির প্রতিটা ডিপো র জায়গা অত্যন্ত লোভনীয় হয়ে উঠেছিল সরকারের কাছে। ট্রামের ডিপো বিক্রি হয়ে গেলে পরিষেবা কি করে আর বজায় থাকে। যদিও বছরের পর বছর খুব কম খরচে রক্ষণাবেক্ষণের জন্য এই পরিষেবা অত্যন্ত লাভজনক ছিল।

সেদিক দিয়ে দেখতে গেলে শুধু ট্রাম নয়, এই শহরে বর্তমানে একান্ত প্রয়োজনীয় অন্যান্য শহুরে পরিকাঠামো গুলির জন্য- যেমন বাস টার্মিনাস ,পাবলিক গাড়ির পার্কিং,বাজার ,বর্জ্য পদার্থের প্রক্রিয়াকরণের জন্যও কোন নির্দিষ্ট জায়গা নেই। অতন্ত্য অবৈজ্ঞানিক পদ্ধতিতে অপরিকল্পিত ভাবে গুরুত্তপূর্ণ পরিষেবার জমি গুলো আবাস্থলে পরিবর্তিত হয়ে চলেছে অনিয়ন্ত্রিত ভাবে  ।

এই land monetization policy এতটাই অসম্পূর্ণ যে, এই জমি বিক্রির পর বা গুরুত্বপূর্ণ পরিকাঠামোর জমি হস্তান্তরের পরে জন পরিষেবা তে  যে বিশাল শূন্যতা তৈরি হলো তার কোন মোকাবিলার কথা বলা নেই।অর্থাৎ জনগণ জানতেও পারবেনা বা বলা ভালো জনগণের সেই অধিকারও নেই যে জনপরিষেবার জন্য নির্দিষ্ট জমি যা বহুদিন ধরে ব্যবহৃত হয়ে আসছে নির্দিষ্ট কিছু urban services এর  জন্য, সেগুলি সরকার জনগণের থেকে কেড়ে নিয়ে সেই পলিসির মাধ্যমে রিয়েলেস্টে ডেভেলপারকে বেচে দিতে পারে তাদের লাভের জন্য, অথচ জনগনের পরিষেবার জন্য কোন বিকল্প ব্যবস্থা না রেখেই। এই না হলে হীরক রাজার দেশ।

একই সাথে পাল্লা দিয়ে কমেছে উন্মুক্ত পার্ক সবুজ মাঠের আয়তন ।WHO এর মতে ও নির্দিষ্ট কিছু নিয়ম মতে যেখানে অন্ততপক্ষে ঘনবসতিপূর্ণ শহরে কম করে ১৫ শতাংশ শহরের জায়গা সবুজ মাঠ হওয়া উচিত সেখানে এই শহরে উন্মুক্ত মাঠের আয়তন এসে ঠেকেছে তিন শতাংশে। অথচ ১৩-১৪ বছর আগে তা ছিল ১৩ শতাংশ প্রায়। পুরনো সবুজ অঞ্চল গুলি বর্তমানে অনৈতিক নির্মাণ ও  অনধিকার প্রবেশের জন্য অত্যন্ত সংকট পূর্ণ।

এই সকল বিষয়ে ধীরে ধীরে সাধারণ মানুষের অবিলম্বে সতর্ক হওয়া উচিত l

 সাম্প্রতিক কালে ,ওড়িশা সরকারের হস্তক্ষেপে ও বিভিন্ন উদ্যোগে , ওড়িশার বরগড় জেলার বালিজোড়ি হাট (Balijori Haat) এশিয়ার বৃহত্তম খোলা আকাশের নিচে বসা তাঁতের হাট হিসেবে সুপরিচিতি লাভ করেছে । এখানে ওড়িশার বিখ্যাত ঐতিহ্যবাহী তাঁতশিল্প বা সম্বলপুরী ইক্কাত (বাঁধাকলা) শাড়ি ও বস্ত্রের বিশাল পাইকারি এবং খুচরো বিক্রি বাটা হয়ে থাকে ।  আসে পাশের  ৩০০টিরও বেশি গ্রাম থেকে, এমন কি ছত্তিশগড় রাজ্য থেকে ২,৫০০-এর বেশি তাঁতি সরাসরি তাদের হাতে বোনা শাড়ি, কুর্তি এবং থান কাপড় নিয়ে আসেন প্রতি বুধবার করে ।  আগে পুরোটাই ছিল খোলা আকাশের নিচে ।  তবে , সরকারি পরিকল্পনা মতে, এখন এখানে জল, বিদ্যুত, পাকা ছাউনি ইত্যাদি পরিকাঠামোগত সুযোগ সুবিধা মিলছে । 

এই হাটের মূল আকর্ষণ হলো জিআই (GI) ট্যাগ প্রাপ্ত সম্বলপুরী শাড়ি। এই বিশেষ পদ্ধতিতে সুতো আগে বেঁধে রঙ করা হয় এবং পরে তাঁতে বোনা হয়।শাড়িগুলোতে পৌরাণিক কাহিনী রামাযান মহাভারত থেকে শুরু করে শঙ্খ, চক্র, পদ্ম, হরিণ, হাতি এবং মন্দিরের স্থাপত্যের নিখুঁত নকশা ফুটিয়ে তোলা হয়, যার জন্য বিভিন্ন ভেষজ উপকরণ ও  ব্যবহার করা হয়ে থাকে । দুদিন আগে , এক গ্রামীণ তাঁতির রীল দেখলাম, তিনি প্রতি মাসে ২ টি করে শাড়ী নিয়ে আসেন , এই হাটে, দাম মোটামোটি ৩৫০০ থেকে ৪৫০০ , শাড়ী গুলো অনবদ্য , কিন্তু, মাত্র দুটি করে কেন ? তার বেশি আনলে আরো বেশি লাভ হতো , উনি জানালেন , বিভিন্ন রং ও মোটিফ ফুটিয়ে তুলে তারপর শারী টি পরার উপযোগী করতে যথেষ্ট ধৈর্য্য , পরিশ্রম ও দক্ষতার প্রয়োজন , যাতে গোটা মাস লেগে যায় ।  মূলত ‘বাঁধ’ (Baandha) বা ইক্কত (Ikat) পদ্ধতিতে হাতে মোটিফ বুনে , কাপড় বোনার আগেই সুতো বেঁধে রঙ করে এই শাড়ী তৈরি হয় , যার ফলে শাড়ির দুই পিঠেই একই রকম নকশা ফুটে ওঠে।

এই গ্রাম টি মূলত লাখ খানেক মানুষের বসতি, সপ্তাহের বেশিরভাগ সময় জায়গাটি একটি শান্ত, শহরতলিসংলগ্ন এলাকা । তবে সপ্তাহে একদিন দ্রুত পরিবর্তিত হয়ে অত্যন্ত ঘনবসতিপূর্ণ ও কর্মমুখর এক আঞ্চলিক অর্থনৈতিক কেন্দ্রে রূপ নেয়—যা কোনো স্থায়ী urbanisation  বা শহরের অনিয়ন্ত্রিত বিস্তার ছাড়াই  অত্যন্ত কার্যকর ও অস্থায়ী urban  sprawl -এর   এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে। 

তাৎক্ষণিক অনলাইন  নগদ লেনদেনের সুবিধা থাকায় তাঁতিরা কাঁচা সুতা কিনতে পারেন এবং পরের সপ্তাহেই অধিক চাহিদাসম্পন্ন নকশাগুলো পুনরায় তৈরি করতে পারেন । 

এর মধ্যে , রাজ্য সরকার একটা তিনতলা বিশিষ্ট, ১৫০টি কক্ষযুক্ত একটি কংক্রিটের কমপ্লেক্স (‘বুনাকর বাজার’) নির্মাণ করেছে। কিন্তু তাঁতিরা এই আবদ্ধ স্থানের তীব্র বিরোধিতা করেছেন; প্রথমতঃ, ১৫০টি কক্ষে ৩,০০০-এর বেশি বিক্রেতার জায়গা সংকুলান হওয়া সম্ভব নয়। এছাড়া , সুবিন্যস্ত বহুতল ভবনগুলো দেখলে মনে হয় যেন সেগুলো ব্যয়বহুল রিটেইল শোরুম, যা পাইকারি ক্রেতাদের নিরুৎসাহিত করে। এছাড়া, সম্বলপুরী বস্ত্রের সূক্ষ্ম বুনন ও রঙের স্থায়িত্ব যাচাই করার জন্য ক্রেতাদের প্রাকৃতিক আলো ও মুক্ত বাতাসের প্রয়োজন হয়।

যাইহোক , এসব , আরবান  প্ল্যানিং নিয়ে বেশি বিস্তারিত না বলে , আসল  বিষয় টি হলো , এই ধরনের গ্রামীণ হাট সম্প্রতি পর্যটকদের ও উৎসাহিত করছে । ভিনটেজ সাংস্কৃতিক গ্রাম্য বৈচিত্রময় জীবন যাত্রা ও স্থানীয় হস্ত ও কুটির শিল্প যে কত অমূল্য এবং সময় কালের উর্ধে এর স্থায়িত্ত , সেটা আবার প্রমাণিত হলো ।

আরো একটি লক্ষণীয় বিষয় হলো , দূরবর্তী গ্রাম হওয়া সত্ত্বেও , দূর দূরান্ত থেকে লোক সমাগম এবং মূলত মহিলারা , সরাসরি এসে এখন থেকে দেখে পছন্দ করে কিনছেন ।  তারা সরাসরি জানাতে পারছেন , কোন রং বা ডিসাইন বেশি পছন্দের । এটাই উৎসাহিত করছে তাঁতিদের । 


Saturday, July 18, 2020


পরিবেশ সুরক্ষা আইন

পরিবেশ ও বন মন্ত্রক তার সর্বশেষ খসড়া পরিবেশের প্রভাব নির্ধারণ (ইআইএ) বিজ্ঞপ্তি ২০২০ Environment Impact Assessment 2020 মার্চে প্রকাশ করেছে যাতে সমূহ বিতর্ক সৃষ্টি হয়েছে । পরিবেশ ছাড়পত্র প্রক্রিয়া লঙ্ঘন করেছে বা মূল আইন লঙ্ঘন করেছে এমন প্রকল্পগুলি কেও এখতিয়ারের আওতায় আনার প্রস্তাব দেওয়া হয়েছে।
ইআইএর ধারণাটি ১৯৭৮-১৯৭৯ সালে ভারতে এসেছিল কিন্তু এর প্রয়োজনীয়তা অনুধাবন করে সরকার ১৯৯৪ সালে বাধ্যতামূলক হিসেবে পরিবেশ সুরক্ষা আইন, ১৯৮৬ এর অধীনে  নিয়ে আসেI
এই নতুন বিজ্ঞপ্তির গুরুত্ব বোঝাতে নিম্নলিখিত শব্দগুলি র উল্লেখ করা হয়েছে,-
“আদালত ও জাতীয় সবুজ ট্রাইব্যুনালের নির্দেশাবলী প্রক্রিয়াটিকে বিকেন্দ্রীকরণ এবং যথা যোগ্য বাস্তবায়নের জন্য সময়ে সময়ে ইআইএ নোটিফিকেশন, ২০০৬ টি কে  একাধিক সংশোধনী জারি করা হয়েছে।”
ইআইএ নোটিফিকেশন, ২০০৬ এর দ্বারা বিভিন্ন প্রকল্পের পরিবেশ গত মূল্যায়ন করা সম্ভব হয়েছে , প্রস্তাবিত প্রকল্পগুলির কারণে পরিবেশের ওপরে প্রভাব ও তার জন্য প্রয়োজনীয় পরিবেশগত সুরক্ষা র বিভিন্ন পন্থা উপলব্ধি করতে সহায়তা করেছে, যার জন্য পরিকল্পনার পর্যায়ে প্রাকৃতিক পরিবেশ ছাড়পত্র প্রয়োজন, কেন্দ্রীয় সরকার এই প্রক্রিয়াটিকে আরও স্বচ্ছ এবং দ্রুত  করার চেষ্টা করে অনলাইন সিস্টেম, আরও প্রতিনিধি দল, যৌক্তিককরণ, মান নির্ধারণ ইত্যাদি র দ্বারা I এরপর বিজ্ঞপ্তি  S.O. 804(E),  তারিখ 14th March, 2017 -তে  পরিবেশ সুরক্ষা লঙ্ঘন কারী প্রকল্পগুলির  মামলার মূল্যায়নের জন্য ছয় মাসের সময় বরাদ্দ হয়েছে । উক্ত বিজ্ঞপ্তিতে এনভায়রনমেন্ট ক্লিয়ারেন্স ব্যতীত যে প্রকল্পগুলি নির্মাণ কাজ শুরু করেছে বা সম্প্রসারণ বা আধুনিকীকরণ বা পণ্য-মিশ্রণ করেছে, তাদের লঙ্ঘনকে সংজ্ঞায়িত করেছে। তবে, সংশ্লিষ্ট নিয়মিত কর্তৃপক্ষ দ্বারা  মূল্যায়ন বা পর্যবেক্ষণ বা পরিদর্শন প্রক্রিয়া চলাকালীন প্রকৃতিতে এ জাতীয় লঙ্ঘনগুলি পুনরুত্থিত হতে পারে ভবিষ্যতেI সুতরাং, মন্ত্রক এই ধরনের পরিবেশ লঙ্ঘন কারী প্রকল্পগুলি নিয়ন্ত্রণহীন না রেখে প্রাথমিক পর্যায়ে পরিবেশের স্বার্থে নিয়ম অনুযায়ী যথাযোগ্য আইন এর আওতায় আনার প্রক্রিয়া প্রণয়ন করা প্রয়োজনীয় বলে মনে করে, যা না হলে  পরিবেশের জন্য আরও ক্ষতির কারণ হবে।
নতুন EIA খসড়া বিজ্ঞপ্তিটি তালিকাভুক্ত সমস্ত প্রকল্প এবং ক্রিয়াকলাপকে তিনটি বিভাগে ভাগ করেছে- ‘A’, ‘B 1’, এবং ‘B 2’।এই বিভাগগুলি তৈরি করা হয়েছে সম্ভাব্য সামাজিক এবং পরিবেশগত প্রভাব এবং এই প্রভাবগুলির স্থানিক সীমার ভিত্তিতে। যে কোনো নতুন প্রকল্প বা সম্প্রসারণ বা আধুনিকীকরণ সহ ‘এ’ বিভাগের অধীনে পরিগণিত হবেI বিভাগ ‘B1’; এবং বিভাগ 'B 2'  অনুসারে তফসিলে বর্ণিত সেই সকল প্রজেক্ট গুলির নির্মাণ কাজ শুরু করা বা স্থাপনা বা খনন বা আধুনিকীকরণ শুরু করার আগে মূল্যায়ন কমিটির সামনে স্থাপন করা হবে  সংশ্লিষ্ট নিয়ন্ত্রক কর্তৃপক্ষের পূর্বে পরিবেশ ছাড়পত্র এর জন্যI নির্ধারিত সীমা ছাড়িয়ে উত্পাদন এবং / অথবা প্রকল্পের ক্ষেত্রটি সম্প্রসারণ করার আগে prior EC (Environment Clearance) অথবা prior-EP (Environment Permission) দরকার যেমনটি আগে মঞ্জুর করা যেতে পারে।  'B2' বিভাগের অধীনে তফসিলের তালিকাভুক্ত প্রকল্পের সম্প্রসারণ বা আধুনিকীকরণ সহ নতুন প্রকল্প বা ক্রিয়াকলাপ সমূহ যা তফসিলের মধ্যে নির্ধারিত মূল্যায়ন কমিটির সামনে রাখার প্রয়োজন নেই, কোনও নির্মাণ কাজ বা ইনস্টলেশন বা স্থাপনা বা খনন বা আধুনিকীকরণ শুরুর আগে সংশ্লিষ্ট নিয়ন্ত্রক কর্তৃপক্ষের পূর্বে পরিবেশগত অনুমতি নেবার প্রয়োজনI
তফসিলের বিভাগ 'B 1, B2'  এর অধীনে বিদ্যমান সমস্ত প্রকল্পগুলির মধ্যে  এই প্রজ্ঞাপনের ৩ নং ধারার (৩০) এর অধীন সংজ্ঞায়িত সাধারণ শর্ত পূরণকারী প্রকল্পগুলিদের বাদ দিয়ে বাকি সকল প্রকল্পগুলির, রাজ্য থেকে Prior EC প্রয়োজন State Level Environment Impact Assessment Authority(SEIAA) বা ইউনিয়ন টেরিটরি লেভেল এনভায়রনমেন্ট ইমপ্যাক্ট অ্যাসেসমেন্ট অথরিটি (ইউটিআইএএ) থেকে ।
জাতীয় প্রতিরক্ষা এবং সুরক্ষা সম্পর্কিত বা কেন্দ্রীয় সরকার কর্তৃক নির্ধারিত অন্যান্য কৌশলগত বিবেচনায় জড়িত সমস্ত প্রকল্পের জন্য প্রকল্পের বিভাগে কোনও পরিবর্তন ছাড়াই মন্ত্রনালয় থেকে পূর্ব-EC বা পূর্ববর্তী EP  প্রয়োজন হবে। তদুপরি, এই জাতীয় প্রকল্পগুলি সম্পর্কিত কোনও তথ্য পাবলিক ডোমেনে রাখা হবে না।
খসড়া বিজ্ঞপ্তিতে প্রাক পরিবেশ ছাড়পত্র বা প্রাক পরিবেশগত অনুমতি পাওয়ার জন্য বিভিন্ন ধাপ সম্পর্কে উল্লেখ করা হয়েছে।
নতুন বিজ্ঞপ্তিটি পরিবেশ লঙ্ঘনের কারী মামলাগুলির মোকাবেলায় বিশেষত একটি নতুন বিভাগ প্রনয়ণ  করেছে এবং পরিবেশ লঙ্ঘনের বিষয়টি চার দিক দিয়ে মোকাবেলা করা হবে। এই প্রক্রিয়াগুলি হ'ল (ক) প্রকল্পের প্রস্তাবকের স্ব মোটো প্রয়োগ; বা (খ) কোন সরকারী কর্তৃপক্ষ কর্তৃক রিপোর্টিং; বা (গ) মূল্যায়ন কমিটির দ্বারা মূল্যায়নের সময় পাওয়া তথ্য ; বা (ঘ) আবেদনের প্রক্রিয়াকরণের সময় নিয়ন্ত্রক কর্তৃপক্ষ কর্তৃক পাওয়া গলদ , যদি থাকে,
খসড়া অনুসারে,পরিবেশ লঙ্ঘনের মামলাগুলি মূল্যায়ন কমিটি কর্তৃক অন্যান্য বিষয়গুলির মধ্যেও, "পর্যাপ্ত পরিবেশগত সুরক্ষার সাথে পরিবেশগত নিয়মাবলী মেনে চলতে পারে কিনা" তা নির্ধারণের জন্য মূল্যায়ন করা হবে। যদি মূল্যায়ন নেতিবাচক হয় তবে প্রকল্পটি বন্ধ করার নির্দেশ দেওয়া হবে। যদি তা না হয় তবে এটি পরিবেশগত ক্ষতি ইত্যাদির জন্য মূল্যায়ন করা হবে I এই জাতীয় প্রকল্পগুলির প্রকল্পের আকারের উপর নির্ভর করে দেরী ফি দিতে হবে। সংস্থাটি পাঁচ বছরের জন্য বৈধ একটি ব্যাংক গ্যারান্টিও জমা দিতে হবে, যা রাষ্ট্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের সাথে প্রতিকার ব্যবস্থার পরিমাণের সমতুল্য।
তবে নতুন বিজ্ঞপ্তিটি বিভিন্ন কারণে পরিবেশকর্মী ও বিজ্ঞানীদের দ্বারা  তীব্র সমালোচিত হয়েছেন। অনেকে উল্লেখ করেছেন যে সরকার একটি নতুন পর্যবেক্ষণ ব্যবস্থা উদ্ভাবনের চেষ্টা করছে যা কেবলমাত্র স্বাবলম্বনের উপর নির্ভর করে।
খসড়া টি Prior-EC অথবা Prior -EP তে নির্ধারিত শর্তাবলীর ক্ষেত্রে প্রজেক্টের প্রবক্তাকে বার্ষিক সম্মতি রিপোর্ট জমা দেওয়া বাধ্যতামূলক করে, যা কিনা পুরো প্রকল্প টি চলাকালীন দিয়ে যেতে হবে  সম্পর্কিত নিয়ন্ত্রক কর্তৃপক্ষের কাছে প্রতি বছর I যদিও প্রয়োজন মনে করা হলে, নিয়ন্ত্রক কর্তৃপক্ষ আরও নিয়মিত কম বিরতিতে এই ধরনের প্রতিবেদনগুলি জানতে চাইতে পারে।
এ ক্ষেত্রে মনে হতেই পারে যে সরকার কোনও প্রকল্পের পক্ষে হয়ে একটি অনুকূলে কমপ্লায়েন্স প্রক্রিয়াগুলি সহজ করার চেষ্টা করছে যা একটি সরকারী সংস্থা কর্তৃক করা উচিত।
তবে এই নতুন খসড়াটি তে অনেক ছাড়ের সুবিধা দেয়া হয়েছে যার ফলে ক্ষতিকারক কোনো প্রকল্পের জন্য পরিবেশ ভারসাম্য নষ্ট হয়ে যেতে পারে, এছাড়াও জনগণের শুনানির সুযোগ হ্রাস করা হয়েছ। জনগণের শুনানির প্রক্রিয়াটি EIA এর একটি মূল উপাদান হিসাবে বিবেচিত হয় I এর ফলে পরিবেশ রক্ষার  গুরুত্বপূর্ণ দিকটি লঘু করে ফেলেছে I
পরিবেশ ছাড়পত্র পাওয়ার জন্য যে কোনও আবেদনের জন্য জনসাধারণের শুনানির সময় জনগণকে তাদের প্রতিক্রিয়া জমা দেওয়ার জন্য সময়সীমা ৩০ দিন থেকে কমিয়ে ২০ দিন এ হ্রাস করার প্রস্তাব দেয়া হয়েছে । ২০০৬ এর নোটিফিকেশনের অধীনে জনগণের শ্রবণ প্রক্রিয়া ৪৫ দিনের ছিল । দ্রুততার খাতিরে আজকের অনলাইন হবার সুবাদে এটি ৪০ দিন করা যেতে পারে। সময় হ্রাস করার মূল কারণটি
 দর্শানো হয়েছে, নতুন বিনিয়োগের পক্ষে  EIA এর আনুষ্ঠানিকতা সম্পন্ন করা যাতে সহজ হয়ে যায়। জনগনের হস্তক্ষেপ রোধ করার ফলে পুরো বিষয় টি স্বচ্ছতা এবং বিশ্বাসযোগ্যতা হারাতে পারে। 
সময় হ্রাস এর ফলে অবশ্যই সেই সব ক্ষতিগ্রস্থ লোক রা বঞ্চিত হবে  যেখানে তথ্য সহজেই পৌঁছয় না , অনলাইনের সুবিধা পাওয়া যায়না সহজে এবং যেখানে লোকেরা এই জাতীয় প্রক্রিয়া সম্পর্কে সচেতন নয়।
এদেশের শীর্ষ আদালত বিভিন্ন রায়কে পুনর্বিবেচনা করেছিল যে উপযুক্ত কর্তৃপক্ষের সামনে প্রতিনিধিত্ব করার জন্য জনসাধারণকে পর্যাপ্ত সময় ও সুযোগ দেওয়া উচিত।
বর্তমানে দিল্লি হাই কোর্ট ১ ১ ই অগাস্ট অব্দি সময় বর্ধিত করেছে  বিষয়টি বিবেচনার জন্য। "eia2020-moefcc@gov.in " এই ইমেইল এ পরিবেশ মন্ত্রক কে স্বতন্ত্র অথবা দলবদ্ধ ভাবে লিখে জানানো যেতে পারে এই সময় সীমার মধ্যে। 
ইতিপূর্বে বিজ্ঞানী শৈলেশ নায়ক এর তত্ত্বাবধানে একটি কমিটি উপকূলীয় নিয়ন্ত্রণ অঞ্চল ২০১১ (সিআরজেড -২০১১) বিজ্ঞপ্তি র পর্যালোচনা করে দেশের ৭৫১৬ -কিমি তীররেখা রক্ষা করার জন্য নতুন CRZ বিজ্ঞপ্তি ২০১৯ প্রবর্তন করে মহারাষ্ট্র, কর্ণাটক এবং কেরালার কাছ থেকে প্রাপ্ত প্রস্তাবের  ভিত্তিতে এবং উপকূলের নিকট উন্নয়নের প্রচারের পাশাপাশি রাজ্যগুলির উদ্বেগ মোকাবেলায় কীভাবে পুরাতন বিধিগুলি সংশোধন করা যায় তা প্রস্তাব করে I যদিও পরিবেশবিদ এবং মৎস্যজীবীদের তরফে প্রবল আপত্তি জানানো হয়েছিল , যারা দাবি করেন যে নতুন নিয়মগুলি নিরবচ্ছিন্ন বাণিজ্যিকীকরণের অনুমতি দিয়ে তীররেখাটি ধ্বংস করবে।
পুরো বিষয় টি রাজ্য সরকার বা স্থানীয় জেলে বা বিভিন্ন সম্প্রদায় জানতেও পারেনি, কোন ধরণের সার্ভে পুরো বিষয় টি তে কোনোরকম  স্থানীয় সম্প্রদায়ের অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণ পূর্বক পরিকল্পনা প্রক্রিয়া অনুসরণ করা হয়নি I
বিজ্ঞপ্তিতে অনেক বিতর্কিত ধারা রয়েছে। যেমন , "কৌশলগত উদ্দেশ্য", "পাবলিক ইউটিলিটিস" এবং "ইকো-ট্যুরিজম" এর মতো পদগুলি স্পষ্টভাবে সংজ্ঞায়িত হয়নি। এই প্রশস্ত এবং খোলামেলা বাক্যাংশ গুলি র ওপরে দাঁড়িয়ে উপকূলের নিকটে ক্ষতিকারক ক্রিয়াকলাপ সহজেই অনুমতি পেয়ে যেতে পারে।
২০১১ এর বিজ্ঞপ্তি তে পরিষ্কার সংজ্ঞায়িত ছিল কোন নির্দিষ্টভাবে কৌশলগত এবং প্রতিরক্ষা প্রকল্পগুলি সিআরজেড বিধিগুলির থেকে অব্যাহতি পাবে। তবে নতুন বিজ্ঞপ্তি তে এই ধরনের কোনো নিশ্চয়তার অভাব রয়েছে ।
আরেকটি বিতর্কিত সিদ্ধান্ত হ'ল উপকূলের অদূরে জনবহুল পল্লী অঞ্চল নিয়ে  একটি নতুন বিভাগ তৈরি করা, যাতে আরও পর্যটন ও উন্নয়ন কর্মকাণ্ডের পথ সুগম হয়।
গ্রামীণ অঞ্চলে, পূর্ববর্তী বিজ্ঞপ্তিতে CRZ-III নামে কেবল একটি বিভাগ ছিল। নতুন নিয়মে এটি জনসংখ্যার ভিত্তিতে CRZ-IIIA এবং CRZ-IIIB উপ-বিভক্ত হয়েছে। CRZ-IIIA অনুযায়ী প্রতি বর্গ কিমি ২১৬ ১  জনসংখ্যার ঘনত্বের অঞ্চলে কোনও উন্নয়ন হবে না।  CRZ-IIIA তে ২০১১ সালের বিজ্ঞপ্তিতে হাই টাইড লাইন থেকে  ২০০ মিটার  এর মধ্যে কোনও উন্নয়ন ব্রাত্য ছিল সেখানে নতুন বিজ্ঞপ্তি তে সেটা ৫০ মিটার এর মধ্যে চলে এসেছে।  সিআরজেড-IIIB- এর ক্ষেত্রে   200 মিটার অব্দি উন্নয়ন ব্রাত্য করা হয়েছ।
যদিও পর্যটন শিল্প ব্যাপকভাবে উপকৃত হবে,  যেহেতু রিসর্টগুলি সমুদ্র সৈকতের খুব কাছে চলে আসতে পারবে, এই জাতীয় নিয়ম শিথিল করার ফলে I তবে এর বিরূপ প্রভাব ও দেখা দিতে শুরু করেছে ,চেন্নাই থেকে ৪০ কিলোমিটার দূরে কোভালামে র  বিলাসবহুল রিসর্টগুলির জন্য , মাছ ধরার ক্ষেত্রে খারাপ ফল দেখা দিয়েছে এর জন্য অনেক জেলেই তাদের জীবিকা পরিবর্তনের জন্য বাধ্য হয়েছ।
মুম্বই, গোয়া ও পশ্চিমবঙ্গে ও  মৎস্যজীবী সম্প্রদায় এর জন্য যথেষ্ট উদ্বেগ এর কারণ রয়েছে I
আইন টিকে  লঘু  করা র জন্য সমুদ্র তীরবর্তী জমি গুলি সহজেই আবাসনের জন্য জমি অধিগৃহীত হয়ে যেতে পারে ,  সমুদ্রের তীরে বড় বড় আবাসন হলে তার জন্য প্রভূত দূষণ ও হতে হবে I তদুপরি, উপকূলে বর্ধিত পর্যটন চাপের ফলে ভঙ্গুর উপকূলীয় জলজঞ্চল থেকে ভূগর্ভস্থ জলের স্তর কমে যাবার সম্ভাবনা রয়েছে। বর্ধিত বর্জ্য এবং নিকাশী নিষ্কাশনের ফলে উপকূল বরাবর অতিরিক্ত সমস্যা দেখা দিতে পারে যা বর্তমানে শক্ত বর্জ্য এবং নর্দমা ব্যবস্থা এমনকি বর্তমান স্তরের সামলানোর সামর্থ্যই খুব কমই আছে।
উপকূলীয় গ্রামগুলিতে ভবন নির্মাণের পাশাপাশি  সমুদ্র সৈকতগুলিতে পর্যটন বাড়ানোর জন্য বিভিন্ন রাজ্য  সরকার যেমন কেরালা, কর্ণাটক ইত্যাদি সিআরজেড বিধিতে শিথিলতা চেয়েছিল যেহেতু কেরালার জিডিপির ১০% আসে পর্যটন থেকে।
এই বিজ্ঞপ্তি র দু'মাস পরে কেরালা সরকার নতুন বিধি বাস্তবায়ন শুরু করে দিয়েছে । যদিও গোটা দেশে সবেমাত্র ২০১১ বিজ্ঞপ্তি অনুযায়ী কেন্দ্রের অনুমোদনের ভিত্তিতে খসড়া মানচিত্রটি তৈরি হয়েছে । তবে সেই মানচিত্রটি এখন নতুন নিয়ম অনুসারে পুনর্নির্মাণ করতে হবে ২০১৯ বিজ্ঞপ্তি অনুযায়ী এবং আবার কেন্দ্রের অনুমোদনের প্রয়োজন।
পরিবেশ সংক্রান্ত এই ২টি মুখ্য আইন পরিবর্তন তথা লঘু করে ফেলার দরুন সমগ্র ভারতবর্ষের বন্-বনাঞ্চল  এমনকি অতি স্পর্শকাতর ও সংবেদনশীল পরিবেশ খুব সহজেই সুরক্ষাহীন ও ক্ষতিগ্রস্থ হয়ে  পড়বে ।