Monday, November 16, 2026

পশ্চিমবঙ্গের টাউনশিপ উন্নয়ন বিধি

 পশ্চিমবঙ্গের টাউনশিপ উন্নয়ন বিধি: 

পরিবেশবান্ধব ও সুপরিকল্পিত নগরায়ণের প্রয়োজনীয়তা

পশ্চিমবঙ্গের Township Development Rules, 2008 এবং পরবর্তী সংশোধনীগুলি বর্তমান নগরায়ণ, পরিকাঠামো ও পরিবেশগত চ্যালেঞ্জের পরিপ্রেক্ষিতে পুনর্মূল্যায়ন করা প্রয়োজন। বিদ্যমান বিধিতে জমির পরিমাণ, ভূমি ব্যবহার, আবাসন, রাস্তা ও অন্যান্য পরিকাঠামোর উপর গুরুত্ব দেওয়া হলেও পরিবেশগত ভারসাম্য, জলাভূমি সংরক্ষণ, বন্যা প্রতিরোধ, জীববৈচিত্র্য এবং জলবায়ু পরিবর্তনের দীর্ঘমেয়াদি প্রভাব যথেষ্ট গুরুত্ব পূর্ণ , আর এ বিষয়ে , আরো বেশি কাজ করা উচিত । বিশেষত, ন্যূনতম ৫০ একর জমি, নির্ধারিত আবাসন ঘনত্ব এবং FAR-এর মতো শর্তগুলি সংশ্লিষ্ট এলাকার জল সরবরাহ, নিকাশি, পরিবহণ ও পরিবেশগত ধারণক্ষমতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হওয়া জরুরি।


টাউনশিপ উন্নয়নের মূল লক্ষ্য হওয়া উচিত শুধু নতুন আবাসন বা পরিকাঠামো নির্মাণ নয়, বরং পরিবেশগতভাবে টেকসই, জলবায়ু-সহনশীল ও বসবাসযোগ্য জনপদ গড়ে তোলা। এজন্য প্রকল্প অনুমোদনের আগে পরিবেশগত উপযুক্ততা যাচাই, প্রাকৃতিক জলাশয় ও জলাভূমি সংরক্ষণ, বৃষ্টির জল সংরক্ষণ, বর্জ্যজল পুনর্ব্যবহার, সবুজ পরিসর বৃদ্ধি এবং বন্যার ঝুঁকি মূল্যায়ন বাধ্যতামূলক করার বিষয়টি বিবেচনা করা উচিত। পাশাপাশি, নির্মাণের পরেও নিয়মিত পরিবেশগত নিরীক্ষা ও পর্যবেক্ষণের ব্যবস্থা থাকা প্রয়োজন।


সুতরাং, পশ্চিমবঙ্গের টাউনশিপ নীতিকে কেবল ভূমি উন্নয়নকেন্দ্রিক পসিলি হিসেবে না দেখে , পরিবেশগত ধারণক্ষমতা ও দীর্ঘমেয়াদি স্থায়িত্বভিত্তিক পরিকল্পনায় রূপান্তরিত করাই সময়ের দাবি। এতে বিনিয়োগ ও নগরায়ণের প্রসারের পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুস্থ, নিরাপদ ও পরিবেশবান্ধব নগর পরিবেশ নিশ্চিত করা সম্ভব হবে।

সাহিত্যের ধাঁধা



 বাংলা সাহিত্য এক বিশাল ঐশ্বর্যের ভাণ্ডার। কালজয়ী সব সৃষ্টির পাশাপাশি বাংলা সাহিত্যে এমন অনেক চরিত্র তৈরি হয়েছে, যা মানুষের মনে চিরকাল বেঁচে আছে। চরিত্রের  সাথে  তাদের  স্রষ্টাদের   নাম  মিলিয়ে  বলো  তো –

1. কর্নেল নীলাদ্রি সরকার

2. ভবানী পাঠক

3. কোনি

4. ক্যাবলা

5. ফটিক

এবার তাদের  স্রষ্টাদের   নাম মেলাও

• মতি নন্দী

• রবীন্দ্রনাথ ঠাকুর 

• নারায়ণ গঙ্গোপাধ্যায় 

• সৈয়দ মুস্তাফা সিরাজ

• বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

ঘৃণার ওপারে 


 ভালোবাসা হয়তো একদিনে জন্মায়,

কিন্তু সারা জীবন ধরে তাকে বাঁচিয়ে রাখার নাম দায়িত্ব। 


অপমান অবহেলা ভাঙা নিঃশ্বাস এর ভারে, 

ধীরে ধীরে নিঃশব্দে ক্ষয়ে যায় তার স্থায়িত্ত । 


তখন স্মৃতি থাকে, মায়া থাকে, দায়িত্ব ও  থেকে যায় হয়তো,

শুধু ভালোবাসা আর থাকে না আগের মত। 


তবে ঘৃণা একাই বাঁচতে পারে, লাগে না নতুন কোন স্মৃতি। 

গভীর অন্ধকারে পুরনো ক্ষতের রক্তে ভিজে, জন্মায় বিকৃতি। 


সময় শুধু দেহকে করে ক্ষয়, 

প্রতিশোধের আগুন ঠিকই থেকে যায়। 


এরপর ধীরে ধীরে নিঃসঙ্গতায় গ্রাস করে অবসাদ। 

সঙ্গে জোটে অদৃশ্য কিছু অধিব ব্যাধির বিষাদ। 


তবুও ক্ষমা যে বহুদূর ,

ঘৃণার উপরে দেয়া যাবে না প্রলেপ মধুর, 

ঘুরে ফিরে আসে মৃত ভালবাসার বিষাদ সুর। 


এরপর ধীর পায়ে এগিয়ে আসে একদিন মৃত্যুর শীতল হাতছানি। 

ছাই হয়ে উড়ে যায় সব - ঘৃণা, নিঃসঙ্গতা, আর ভালোবাসার স্মৃতিখানি।

 

ট্রাম

The Pull of Trams in Calcutta - Paper Planes

কলকাতার ট্রাম পরিষেবা বন্ধের সাথে সাথে এক বিশাল প্রজন্ম ও স্বর্ণময় ঐতিহ্যের পরিসমাপ্তি ঘটলো বলা যেতে পারে।

ভারতবর্ষের একমাত্র শহর কলকাতাতে এই পরিবেশবান্ধব যান চলাচল ব্যবস্থার প্রচলন ছিল সেই ১৮৭৩ সাল থেকে। অর্থাৎ ব্রিটিশ আমল থেকে । তখন ঘোড়ার সাহায্যে ট্রাম চলত, পরবর্তীকালে ১৯০২ সাল থেকে বিদ্যুৎ সংযোগের মাধ্যমে ট্রাম পরিষেবা চালু হয়।

May be a black-and-white image of 7 people, cable car, tram and street

1তারিখ : ২৭ শে মার্চ, ১৯০২ সাল,  কলকাতার চৌরাঙ্গহী তে  প্রথম ইলেকট্রিক ট্রাম

আসলে ১৭৭২সালে কলকাতা শহর ব্রিটিশদের রাজধানী হিসেবে স্বীকৃত হয়েছিল এই শহরের বিশেষ কিছু বৈশিষ্ট্যের জন্য,তার মধ্যে অন্যতম ছিল এই শহরে ইউরোপিয়ান সংস্কৃতির প্রাধান্য। আজও ধর্মতলা চত্বরে প্রচুর বাড়িতে ইন্দো ইউরোপিয়ান বা ইন্দো সার্সেনিক স্থাপত্যের প্রাধান্য দেখা যায়। ভিক্টোরিয়া মেমোরিয়াল যার মধ্যে অন্যতম। এছাড়াও রাইটার্স বিল্ডিং, ওল্ড ফোর্ট উইলিয়াম রয়েছে । বেঙ্গল গেজেট, অত্যাধুনিক নিকাশি ও অগ্নি নির্বাপণ ব্যবস্থার মত ট্রামও ছিল ব্রিটিশ আমল থেকে  এক  অভিনব অত্যাধুনিক যান ব্যবস্থা এই শহরের। এর মুখ্য উদ্দেশ্যই ছিল Light Rail Transit system বা LRT. বৃহত্তর যান চলাচল ব্যবস্থার জন্য নির্দিষ্ট বিশেষ কিছু জায়গাতে এর ডিপো  গুলি ছিল। টালিগঞ্জ, শ্যামবাজার, ধর্মতলা ইত্যাদি শহরে র মূল কেন্দ্র অর্থাৎ শহরের প্রধান বাণিজ্যিক অঞ্চল বা শিক্ষা সংস্কৃতি প্রতিষ্ঠানগুলির সাথে সারা  শহরের আবাসস্থান  গুলিকে সংযুক্ত করেছিল ট্রাম পরিষেবা ।

𝐊𝐨𝐥𝐤𝐚𝐭𝐚 𝐓𝐫𝐚𝐦 - Route, Map, Station, Timings, Fares & More

2কলকাতা ট্রামের গতিপথের মানচিত্র , সৌজন্যে - WBTC

একই রকম ভাবে , উনিশ শতকের শেষের দিকে ইউরোপের বড় বড় শহরগুলিতে ট্রাম ব্যবস্থা জনপ্রিয় হয় এর পরিচ্ছন্ন দূষণমুক্ত পরিষেবার জন্য মূলত । মিলান, রোম, ভিয়েনা, বুদাপেস্ট - ইউরোপের এইসব শহরগুলিতে দূরদূরান্তে গ্রাম, মফস্বল বা শহরতলী থেকে মানুষদের শহরের মূল কেন্দ্রে আসার একমাত্র যান ব্যবস্থা ছিল ট্রাম । দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যখন পেট্রোল দুর্লভ হয়ে পড়ে তখন মধ্যবিত্তদের জন্য ট্রাম ই ছিল একমাত্র ব্যয় সংকুল যাত্রী ব্যবস্থা ।

Old Photograph Three Trams Princes Street Edinburgh Scotland

3বৃহত্তর যাত্রীবাহী ট্রাম এডিনবরা  স্কটল্যান্ড -এ

এই ট্রাম নিয়ে ইউরোপের সাহিত্য জগতে মেলা ফ্যান্টাসি। ফ্রান্স কাফকা নাকি প্রায় ই ট্রাম চড়ে শহরের এই মাথা থেকে ওই মাথা ঘুরে বেড়াতেন আর সৃষ্টি করেছেন ওনার অমূল্য সাহিত্য।

কিয়টো শহরের দেখেছি কিভাবে মাটির তলার ট্রেন আর মাটির উপরের ট্রাম কি সুন্দর সুষ্ঠু ও সমান্তরালভাবে সমন্বয় সাধন করে শহরের আনাচে-কানাচে সংযোগ স্থাপন করেছে। জাপানে আবার বৃদ্ধ - বৃদ্ধা ও স্কুলের পাঠরতা ছাত্র-ছাত্রীদের জন্য ট্রাম ও ট্রেনের ভাড়া তে সরকার প্রচুর ভর্তুকি দিয়ে থাকে।

হংকং শহরে এই ট্রাম নিয়ে উৎসাহের শেষ নেই। একটা গোটা ওয়েবসাইট জুড়ে ট্রাম এর বিভিন্ন সময়ের আধুনিকীকরণ ও উচ্ছ্বাসের বর্ণনা- ট্রাম এর বিভিন্ন সময়ে অনলাইন বুকিং, ট্রামের ওপরে souvenirs, ট্রাম কে ঘিরে নানা সংস্কৃতিক  উৎসব, মিউজিয়াম ইত্যাদি।

4হংকং -এর ট্রাম ওয়েবসাইটে বিভিন্ন সুবিধা

লন্ডন শহরের বেশ কিছু conservation zone - অর্থাৎ যেখানে পুরনো স্থাপত্য ঐতিহাসিক স্থান গুলিকে সযত্নে রক্ষণাবেক্ষণ করা হয়, সেখানে  দূষণ ও যানজট এড়ানোর জন্য শুধুমাত্র ট্রাম  পরিষেবার অনুমতি রয়েছে। সারাদিনের কর্মব্যস্ততা শেষে, সেখানে পথনাটিকা বা যে কোন সাংস্কৃতিক মুক্তাঞ্চলে একমাত্র ট্রাম পরিষেবা চালু রাখার অন্যতম কারণ হলো এটিও সারা বিশ্বে সমানভাবে সমাদৃত এক ঐতিহাসিক যাত্রী ব্যবস্থা।

নেদারল্যান্ডের মতো পরিবেশ সংবেদনশীল দেশেও ট্রামের মত যান ব্যবস্থা র গুরুত্ব অপরিসীম। পরিবেশবান্ধব ,কম খরচে ন্যূনতম রক্ষণাবেক্ষণের মাধ্যমে বৃহত্তর যাত্রী পরিবাহী এই যান ব্যবস্থার আদতে কোন বিকল্প নেই।

ভারতবর্ষ যেখানে গ্লোবাল ওয়ারমিং রোধ করার জন্য প্যারিস চুক্তি অনুসারে net zero  বা শূন্য কার্বন নির্গমনের ব্যবস্থার জন্য চুক্তিবদ্ধ সেখানে ট্রাম এর মত দূষণমুক্ত পরিষেবা বন্ধ করার কারণ অত্যন্ত গভীর এবং ষড়যন্ত্রময়।

পশ্চিমবঙ্গ সরকারের জমি মানিটাইজেশন পলিসির মাধ্যমে শহরের ধনী ও আভিজাত্যের জায়গা গুলিতে অবস্থিত যে কোন ফাঁকা জমি রিয়েল  এস্টেট এর উদ্দেশ্যে বিক্রির যে হিড়িক উঠেছে তাতে একে একে ট্রাম কোম্পানির প্রতিটা ডিপো র জায়গা অত্যন্ত লোভনীয় হয়ে উঠেছিল সরকারের কাছে। ট্রামের ডিপো বিক্রি হয়ে গেলে পরিষেবা কি করে আর বজায় থাকে। যদিও বছরের পর বছর খুব কম খরচে রক্ষণাবেক্ষণের জন্য এই পরিষেবা অত্যন্ত লাভজনক ছিল।

সেদিক দিয়ে দেখতে গেলে শুধু ট্রাম নয়, এই শহরে বর্তমানে একান্ত প্রয়োজনীয় অন্যান্য শহুরে পরিকাঠামো গুলির জন্য- যেমন বাস টার্মিনাস ,পাবলিক গাড়ির পার্কিং,বাজার ,বর্জ্য পদার্থের প্রক্রিয়াকরণের জন্যও কোন নির্দিষ্ট জায়গা নেই। অতন্ত্য অবৈজ্ঞানিক পদ্ধতিতে অপরিকল্পিত ভাবে গুরুত্তপূর্ণ পরিষেবার জমি গুলো আবাস্থলে পরিবর্তিত হয়ে চলেছে অনিয়ন্ত্রিত ভাবে  ।

এই land monetization policy এতটাই অসম্পূর্ণ যে, এই জমি বিক্রির পর বা গুরুত্বপূর্ণ পরিকাঠামোর জমি হস্তান্তরের পরে জন পরিষেবা তে  যে বিশাল শূন্যতা তৈরি হলো তার কোন মোকাবিলার কথা বলা নেই।অর্থাৎ জনগণ জানতেও পারবেনা বা বলা ভালো জনগণের সেই অধিকারও নেই যে জনপরিষেবার জন্য নির্দিষ্ট জমি যা বহুদিন ধরে ব্যবহৃত হয়ে আসছে নির্দিষ্ট কিছু urban services এর  জন্য, সেগুলি সরকার জনগণের থেকে কেড়ে নিয়ে সেই পলিসির মাধ্যমে রিয়েলেস্টে ডেভেলপারকে বেচে দিতে পারে তাদের লাভের জন্য, অথচ জনগনের পরিষেবার জন্য কোন বিকল্প ব্যবস্থা না রেখেই। এই না হলে হীরক রাজার দেশ।

একই সাথে পাল্লা দিয়ে কমেছে উন্মুক্ত পার্ক সবুজ মাঠের আয়তন ।WHO এর মতে ও নির্দিষ্ট কিছু নিয়ম মতে যেখানে অন্ততপক্ষে ঘনবসতিপূর্ণ শহরে কম করে ১৫ শতাংশ শহরের জায়গা সবুজ মাঠ হওয়া উচিত সেখানে এই শহরে উন্মুক্ত মাঠের আয়তন এসে ঠেকেছে তিন শতাংশে। অথচ ১৩-১৪ বছর আগে তা ছিল ১৩ শতাংশ প্রায়। পুরনো সবুজ অঞ্চল গুলি বর্তমানে অনৈতিক নির্মাণ ও  অনধিকার প্রবেশের জন্য অত্যন্ত সংকট পূর্ণ।

এই সকল বিষয়ে ধীরে ধীরে সাধারণ মানুষের অবিলম্বে সতর্ক হওয়া উচিত l

 সাম্প্রতিক কালে ,ওড়িশা সরকারের হস্তক্ষেপে ও বিভিন্ন উদ্যোগে , ওড়িশার বরগড় জেলার বালিজোড়ি হাট (Balijori Haat) এশিয়ার বৃহত্তম খোলা আকাশের নিচে বসা তাঁতের হাট হিসেবে সুপরিচিতি লাভ করেছে । এখানে ওড়িশার বিখ্যাত ঐতিহ্যবাহী তাঁতশিল্প বা সম্বলপুরী ইক্কাত (বাঁধাকলা) শাড়ি ও বস্ত্রের বিশাল পাইকারি এবং খুচরো বিক্রি বাটা হয়ে থাকে ।  আসে পাশের  ৩০০টিরও বেশি গ্রাম থেকে, এমন কি ছত্তিশগড় রাজ্য থেকে ২,৫০০-এর বেশি তাঁতি সরাসরি তাদের হাতে বোনা শাড়ি, কুর্তি এবং থান কাপড় নিয়ে আসেন প্রতি বুধবার করে ।  আগে পুরোটাই ছিল খোলা আকাশের নিচে ।  তবে , সরকারি পরিকল্পনা মতে, এখন এখানে জল, বিদ্যুত, পাকা ছাউনি ইত্যাদি পরিকাঠামোগত সুযোগ সুবিধা মিলছে । 

এই হাটের মূল আকর্ষণ হলো জিআই (GI) ট্যাগ প্রাপ্ত সম্বলপুরী শাড়ি। এই বিশেষ পদ্ধতিতে সুতো আগে বেঁধে রঙ করা হয় এবং পরে তাঁতে বোনা হয়।শাড়িগুলোতে পৌরাণিক কাহিনী রামাযান মহাভারত থেকে শুরু করে শঙ্খ, চক্র, পদ্ম, হরিণ, হাতি এবং মন্দিরের স্থাপত্যের নিখুঁত নকশা ফুটিয়ে তোলা হয়, যার জন্য বিভিন্ন ভেষজ উপকরণ ও  ব্যবহার করা হয়ে থাকে । দুদিন আগে , এক গ্রামীণ তাঁতির রীল দেখলাম, তিনি প্রতি মাসে ২ টি করে শাড়ী নিয়ে আসেন , এই হাটে, দাম মোটামোটি ৩৫০০ থেকে ৪৫০০ , শাড়ী গুলো অনবদ্য , কিন্তু, মাত্র দুটি করে কেন ? তার বেশি আনলে আরো বেশি লাভ হতো , উনি জানালেন , বিভিন্ন রং ও মোটিফ ফুটিয়ে তুলে তারপর শারী টি পরার উপযোগী করতে যথেষ্ট ধৈর্য্য , পরিশ্রম ও দক্ষতার প্রয়োজন , যাতে গোটা মাস লেগে যায় ।  মূলত ‘বাঁধ’ (Baandha) বা ইক্কত (Ikat) পদ্ধতিতে হাতে মোটিফ বুনে , কাপড় বোনার আগেই সুতো বেঁধে রঙ করে এই শাড়ী তৈরি হয় , যার ফলে শাড়ির দুই পিঠেই একই রকম নকশা ফুটে ওঠে।

এই গ্রাম টি মূলত লাখ খানেক মানুষের বসতি, সপ্তাহের বেশিরভাগ সময় জায়গাটি একটি শান্ত, শহরতলিসংলগ্ন এলাকা । তবে সপ্তাহে একদিন দ্রুত পরিবর্তিত হয়ে অত্যন্ত ঘনবসতিপূর্ণ ও কর্মমুখর এক আঞ্চলিক অর্থনৈতিক কেন্দ্রে রূপ নেয়—যা কোনো স্থায়ী urbanisation  বা শহরের অনিয়ন্ত্রিত বিস্তার ছাড়াই  অত্যন্ত কার্যকর ও অস্থায়ী urban  sprawl -এর   এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে। 

তাৎক্ষণিক অনলাইন  নগদ লেনদেনের সুবিধা থাকায় তাঁতিরা কাঁচা সুতা কিনতে পারেন এবং পরের সপ্তাহেই অধিক চাহিদাসম্পন্ন নকশাগুলো পুনরায় তৈরি করতে পারেন । 

এর মধ্যে , রাজ্য সরকার একটা তিনতলা বিশিষ্ট, ১৫০টি কক্ষযুক্ত একটি কংক্রিটের কমপ্লেক্স (‘বুনাকর বাজার’) নির্মাণ করেছে। কিন্তু তাঁতিরা এই আবদ্ধ স্থানের তীব্র বিরোধিতা করেছেন; প্রথমতঃ, ১৫০টি কক্ষে ৩,০০০-এর বেশি বিক্রেতার জায়গা সংকুলান হওয়া সম্ভব নয়। এছাড়া , সুবিন্যস্ত বহুতল ভবনগুলো দেখলে মনে হয় যেন সেগুলো ব্যয়বহুল রিটেইল শোরুম, যা পাইকারি ক্রেতাদের নিরুৎসাহিত করে। এছাড়া, সম্বলপুরী বস্ত্রের সূক্ষ্ম বুনন ও রঙের স্থায়িত্ব যাচাই করার জন্য ক্রেতাদের প্রাকৃতিক আলো ও মুক্ত বাতাসের প্রয়োজন হয়।

যাইহোক , এসব , আরবান  প্ল্যানিং নিয়ে বেশি বিস্তারিত না বলে , আসল  বিষয় টি হলো , এই ধরনের গ্রামীণ হাট সম্প্রতি পর্যটকদের ও উৎসাহিত করছে । ভিনটেজ সাংস্কৃতিক গ্রাম্য বৈচিত্রময় জীবন যাত্রা ও স্থানীয় হস্ত ও কুটির শিল্প যে কত অমূল্য এবং সময় কালের উর্ধে এর স্থায়িত্ত , সেটা আবার প্রমাণিত হলো ।

আরো একটি লক্ষণীয় বিষয় হলো , দূরবর্তী গ্রাম হওয়া সত্ত্বেও , দূর দূরান্ত থেকে লোক সমাগম এবং মূলত মহিলারা , সরাসরি এসে এখন থেকে দেখে পছন্দ করে কিনছেন ।  তারা সরাসরি জানাতে পারছেন , কোন রং বা ডিসাইন বেশি পছন্দের । এটাই উৎসাহিত করছে তাঁতিদের ।